.
 
HomeSearchMemberlistGalleryRegisterLog inFixture
Latest topics
» Admin Please Tell - The rules for the qualification for the Semi - Finals
Thu Feb 14, 2013 3:19 pm by morthaza

»  Because of wrong account number
Sat Feb 02, 2013 2:14 am by Admin

»  ICC convinced with BCB’s stance: Papon
Sat Feb 02, 2013 2:00 am by Admin

» -- New -- Abdur Razzak adds voice to payments issue
Thu Jan 31, 2013 9:27 pm by morthaza

» -- NEW-- Owais Shah anger at lack of BPL payment
Thu Jan 31, 2013 9:18 pm by morthaza

» --- NEW --- Shahrier Nafees Century Full VIDEO --- NEW ---
Fri Jan 25, 2013 2:25 pm by morthaza

» Nafees century powers Khulna to first win
Thu Jan 24, 2013 10:37 pm by morthaza

» BPL Points Table
Thu Jan 24, 2013 10:12 pm by morthaza

» Barisal Burners latest article
Thu Jan 24, 2013 9:23 pm by morthaza

Top posters
Admin
 
ridoy24
 
nazmul07npk
 
morthaza
 
Apurba007
 
nakib
 
BanglaTiger
 
Paktime
 
dollarbpl
 
ayazrafiq
 
facebook page
BPL Rivalry
Dhaka Gladiators vs Chittagong Kings
Powered by
GrooveBD.com
Share | .
 

 জুয়া নয় ক্রিকেট খেলছি: সিবিবি সভাপতি

View previous topic View next topic Go down 
AuthorMessage
nazmul07npk



Posts: 202
Points: 596
Reputation: 2
Join date: 2012-01-18
Age: 20
Location: Dhaka Cantonment,Dhaka

PostSubject: জুয়া নয় ক্রিকেট খেলছি: সিবিবি সভাপতি   Wed Feb 29, 2012 10:54 pm

বিপিএলকে জুয়ার আসর বলায় দুঃখ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল। ফ্রেঞ্চাইজি দল চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর এমন মন্তব্যকে অন্যায় বলেই মনে করেন তিনি।

বিসিবি সভাপতি ওই কথার প্রেক্ষিতে বলেন,‘জুয়ার আসর তো আমরা বসাইনি, আমরা খেলছি ক্রিকেট। ক্রিকেট খেলার মাঠে বিদেশেও জুয়ার চেষ্টা চলে। আমাদের এখানেও জুয়ার চেষ্টা চলছিলো। একজন দেশি খেলোয়াড়ের অভিযুক্ত হওয়ার বিষয়ে তদন্ত হয়েছে। একজন বিদেশিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।’

মোস্তফা কামারে মতে, ‘চিটাগং ফ্রেঞ্চাইজি হলো আমাদের স্টেক হোল্ডার। তিনি কি বলেছেন আমি জানি না। পত্রিকায় দেখলাম। যদি পত্রিকার বক্তব্য সত্যি হয়, তাহলে এটা খুবই দুঃখজনক। তারা হলেন ক্রিকেট বোর্ডের অংশিদার। তিনি আমাদের একজন উন্নয়ন (ডেভলপমেন্ট) অংশিদার। এ ধরণের মন্তব্য করাটা আমি মনে করি উচিৎ হয়নি।’

আলোচনার টেবিলে না বসে চিটাগং কিংস আদালতে যাওয়ায় মনক্ষুণ্য হয়েছেন বিসিবি সভাপতি, ‘আমাদের সম্মানিত একজন ফ্রেঞ্চাইজি, আমি মনে করি কোর্টে যাওয়ার আগে আমার কাছে আসা উচিৎ ছিলো তাদের। আমরা একসাথে বসে বিষয়টি আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারতাম। আমি আবারও বলবো আমাদের যারা স্টেক হোল্ডার আছে তারা এবং আমাদের অভিন্ন লক্ষ্য হচ্ছে ক্রিকেট চালালো এবং ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়া।’

ভবিষ্যতে এধরণের ফ্রেঞ্চাইজির সঙ্গে চুক্তি রাখার বিষয়টিও ভেবে দেখা হবে বলে জানান তিনি, ‘আমি মনে করি ক্রিকেট বোর্ডকে আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিলো। তারা কতটুকু ক্রিকেটকে ভালোবাসে দেখা দরকার ছিলো। এই অভিজ্ঞতা হয়েছে আমি ক্রিকেট বোর্ডকে বলবো যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে। আগামীতে যারা ক্রিকেট সংশ্লিষ্ট তাদেরকে বেছে নিতে হবে।’

দুরন্ত রাজশাহীর অধিনায়ক মুশফিকুর রহিম বিপিএলের সমালোচনা করায় তাকে বিচারের কাঠগড়ায় তোলা হবে বলেও জানান বিসিবি সভাপতি, ‘মুশফিকুর রহিমের বিষয়টি প্রথমে বোর্ডে তোলা হবে। সে চুক্তিভুক্ত প্লেয়ার, কি বলতে পারে না পারে তা বলা আছে। ডিসিপ্লিনারি কমিটি তার বিষয়টি দেখবে।’
Back to top Go down
View user profile http://www.facebook.com/mdnazmulasif
 

জুয়া নয় ক্রিকেট খেলছি: সিবিবি সভাপতি

View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
 :: BPL T20 :: BPL News in Bangla-