nazmul07npk

Posts: 202 Points: 596 Reputation: 2 Join date: 2012-01-18 Age: 20 Location: Dhaka Cantonment,Dhaka
 | Subject: বিপিএল সেরা সাকিব আল হাসান Wed Feb 29, 2012 11:59 pm | |
| হোন্ডা কোম্পানির গাড়িটি সেই কবে থেকে সাজিয়ে রাখা হয়েছিলো শহীদ জুয়েল গ্যালারির সামনে। চকচকে কালো সুন্দর গাড়ির দিকে তাকিয়ে প্রতিদিন কতজন ক্রিকেটারই না মনে মনে ভেবেছেন ইস ওটা যদি আমার হতো।
পারফরমেন্সের ভিরে গাড়িটিও যে বিদেশে চলে যাবে, বেশিরভাগ মানুষের ধারণা তাই ছিলো। বিপিএল ফাইনাল শেষে পুরস্কার অনুষ্ঠানে সেরা খেলোয়াড়ের পুরস্কার ঘোষণার আগেই দর্শক গ্যালারি থেকে একযোগে উচ্চারিত হয় সাকিবের নাম। ধারাভাষ্যকার অরুন লাল অনেকগুলো নামের ভির থেকে শেষপর্যন্ত সেরা পারফরমারকেই ডাকলেন, সাকিব আল হাসান। স্টেডিয়াম গর্জে উঠে, সাকিব ধ্বনিতে মুখোরিত হয়। গাড়িটি দেশেই থেকে গেলো। বিপিএলের সেরা পারফরমার বাংলাদেশের অহংকার সাকিব।
অনেকগুলো ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয়েছে। ফাইনালের সেরা খেলোয়াড় হলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের ইমরান নাজির। সবচেয়ে বেশি রান করে পুরস্কার জিতলেন বরিশাল বার্নার্সের আহমেদ শেহজাদ। টুর্নামেন্টে ৪৮৬ রান করেছেন তিনি। সর্বাধিক উইকেট শিকারি দুই জন-ঢাকা গ্ল্যাডিয়েটরসের ইলিয়াস সানি ও পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি। মোস্ট ভ্যালুয়েভেল বাংলাদেশি প্লেয়ার ইলিয়াস সানি, মোস্ট ভ্যালুয়েভেল বিদেশি প্লেয়ার বিদেশি আজহার মেহমুদ। সর্বাধিক ক্যাচ নেওয়ার নেওয়ার পুরস্কার দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। টুর্নামেন্টে ৯টি ক্যাচ নিয়েছেন তিনি।
শিরোপা জয়ের জন্য ঢাকা গ্ল্যাডিয়েটরসকে দেওয়া হয় পাঁচ কোটি আর রানার্স আপ বরিশাল বার্নার্সকে দেওয়া হয় দুই কোটি টাকা অর্থপুরস্কার। চ্যাম্পিয়ন দলকে ট্রফিও দেওয়া হয়।
|
|