nazmul07npk

Posts: 202 Points: 596 Reputation: 2 Join date: 2012-01-18 Age: 20 Location: Dhaka Cantonment,Dhaka
 | Subject: তৃপ্তির হাসি হাসলেন মাশরাফি Thu Mar 01, 2012 12:01 am | |
| অনেক বিতর্কের পরও বিপিএলের সফল সমাপ্তি। ফাইনালের আগেও যে শঙ্কা উঁকি দিয়েছিলো শেষপর্যন্ত তা বিপিএলের সমাপ্তিকে স্পর্শ করতে পারেনি। দর্শকদের উপচে পড়া ভির, বাঁধভাঙ্গা উল্লাসে মেতে থাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বরিশাল বার্নার্সকে আট উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটরস।
প্রথম আসরের চ্যাম্পিয়নের কদরই আলাদা। অধিনায়ক হিসেবে সফল হলেন মাশরাফি বিন মুর্তজা। ১০ মাস পরে ক্রিকেটে তার প্রত্যাবর্তনটাও ছিলো চোখে পড়ার মতো। এককথায় দুর্দান্ত পারফরমেন্স করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। সংবাদ সম্মেলনে দেখা গেলো অন্যরকম মাশরাফিকে, ‘হঠাৎ করে ফেরা। প্রতিদিন খেলা। ক্রিস গেইলসহ অনেক আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে কতটা পারবো একটা চিন্তা তো ছিলোই। এখন টুর্নামেন্টটা শেষ করতে পেরে ভালো লাগছে। আমি চেয়েছিলাম ফিটনেস বাড়াতে। নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছি। ১০ মাস পরে ফিরেও যে পারফরমেন্স হয়েছে তাতে আমি খুশি।’
শহীদ আফ্রিদি, ইমরান নাজির, রানা নাভেদ উল হাসান, সাঈদ আজমলদের মতো ক্রিকেটারদের সামলে নিয়ে দল পরিচালনা করা মাশরাফির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলো। তিনি তা সফল ভাবেই করেছেন,‘খুবই ভালো লাগছে। আফ্রিদি এবং সাঈদ তো দুই দিন হয় এসেছে। কিন্তু ইমরান নাজির এবং রানা নাভেদ উল হাসানকে আমি ধন্যবাদ জানাই তারা ধারাবাহিক পারফরমেন্স করায় এবং আমাকে সর্বাত্মক সহযোগিতা করায়।’
বিপিএল বিতর্কের উর্ধ্বে ছিলো না, তারপরেও বলতে হয় সফল। ঢাকার অধিনায়ক মাশরাফিও সে কথাই বলেছেন,‘বিপিএলে অনেক বিতর্ক ছিলো। তারপরেও আমি বলবো মাঠের ভেতরে আমরা ক্রিকেটাররা পারফরর্ম করে গেছি। আমাদেরকে কোন কিছু স্পর্শ করতে পারেনি। আমি আগেই বলেছিলাম এটা হতে পারে আমাদের দেশের ক্রিকেটারদের জন্য শেখার মঞ্চ। খ্যাতিমান অনেক বিদেশি খেলেছেন। একই সাজঘরে থেকে অনেক কিছু শেখার ছিলো। আমার মনে হয় অনেক কিছু শিখেছেও। যদি কেউ কিছু না নিয়ে থাকে তাহলে সেটা হবে দুর্ভাগ্য।’
বিপিএল সফল হওয়ার পর জাতীয় দলে ফেরার জন্যও মুখিয়ে আছেন মাশরাফি,‘আমার লক্ষ্য হলো জাতীয় দলে ফেরা। এখানে কতটা করতে পেরেছি তা বোঝা যাবে যদি জাতীয় দলে ফিরতে পারি।’
এদিকে বরিশাল বার্নার্সের আইকন ক্রিকেটার শাহরিয়ার নাফিস অভিনন্দন জানালেন ঢাকা গ্ল্যাডিয়েটরসকে,‘ঢাকাকে আমার অভিনন্দন। তাদের শিরোপা প্রাপ্য ছিলো। সব মিলিয়ে দলটি অনেক ভালো ছিলো এবং ভালো ক্রিকেটও খেলেছে।’ |
|